ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেঈমান : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেঈমান : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেঈমান : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেঈমান : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেঈমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮৫ ও ৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে পুরো জাতির সঙ্গে বেঈমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪, ১৮ ও ২৪ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।

শহীদ উদ্দীন এ্যানি আরও বলেন, জামায়াত ও ইসলামী আন্দোলন এখন আন্দোলন করে পরিস্থিতিকে গোলাটে করছে। নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দলগুলো।

বিএনপির এই নেতা বলেন, ইসলামী দলগুলো বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছে। ইসলামী দলগুলো নির্বাচনী পরিস্থিতিকে গোলাটে করছে। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন