ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে।  ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।  এতে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

এদিকে এখনও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে জানা যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন