ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কর্মী বাছাই নিয়ে সিইসি: লোম বাছতে গিয়ে কম্বল উজাড় অবস্থা হয়েছে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম

কর্মী বাছাই নিয়ে সিইসি: লোম বাছতে গিয়ে কম্বল উজাড় অবস্থা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়ার জন্য কর্মী বাছাই করার ক্ষেত্রে লোম বাছতে গিয়ে কম্বল উজাড় হওয়ার অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত সংলাপে সিইসি এ মন্তব্য করেন। গত তিন জাতীয় নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা সবাইকে এবার বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে তিনি এ প্রবাদবাক্যটি উচ্চারণ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে সভাপতির বক্তব্যে নাসির বলেন, ‘গত তিনটা নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের নিয়ে সবাই তো সন্দেহ পোষণ করেন। তবে ভালো-খারাপ তো সবখানেই আছে। অনেকে একদম বলছেন, গত তিন নির্বাচনে যারা কাজ করেছেন, তারা যেন ধারে-কাছে না আসতে পারেন।

এখন ১০ লাখ লোকের (যারা ভোটের দায়িত্বে থাকেন সাধারণত) মধ্য থেকে বাদ দিতে গেলে কম্বলই উজাড়। লোম বাছতে গিয়ে কম্বল উজাড়- আমার অবস্থা হয়েছে সে রকম।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন