ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘৫০ শতাংশ সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম

‘৫০ শতাংশ সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে’

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আগামী নির্বাচনেই ৫০ শতাংশ সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে। পরবর্তী সময়ে এ দাবি পূরণ করা হবে, এ ধরনের প্রতিশ্রুতি ভাঁওতাবাজি। ঐকমত্য কমিশনে নারীদের উপেক্ষার বিষয়টিও লজ্জার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবিতে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ফরিদা আখতার বলেন, ১৯৮৭ সালে সর্ব প্রথম আমরা নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দাবিতে আন্দোলন করেছি। তখন আওয়ামী লীগ সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সময়ে ৯০-এর দশকে এরশাদের সময়ে নারীদের অলঙ্কার হিসেবে দেখা হয়। তখন বিভিন্ন নারী সংগঠন তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়। আমরা এখনও থেমে যায়নি।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দলে নারীরা কষ্ট করেন। কিন্তু তাদের প্রকৃত মূল্যায়ন করা হয়নি। তাই আমরা বলবো অধিকারের বিষয়টি নিজেদের আদায় করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনে নারীদের অংশগ্রহণ না থাকা নিয়ে বিভিন্ন কথা উঠেছে। আমি মনে করি এটি নারীদের অবহেলার শামিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন