ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২ জন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

ফের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২ জন

ফের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২ জন

ফের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২ জন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় ধানমন্ডির রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতেনাতে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০)। তারা কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে তাদের এখানে ডেকে আনেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন