ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের অনুমোদনে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এনআইডি ডাটাবেজের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ঠিকানা পরিবর্তনের আবেদন অনুমোদন করেন এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

উল্লেখ্য, কোনও ব্যক্তি যে এলাকার ভোটার হন, সেই এলাকাতে যেকোনও নির্বাচনে ভোট দিতে পারেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন