ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম

আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিরপুরে আগুনের ঘটনায় যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। উনি বলেছেন যে, তাদের পরিবারের পাশে আমরা আছি। একইসঙ্গে তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে— এই ঘটনা তদন্ত করতে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘‘সত্যিকার অর্থে কেমিক্যাল কারখানার বিস্ফোরণ বাংলাদেশে এর আগেও হয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে, অনেকেই অবৈধভাবে এসব কারখানা তৈরি করেন। সেক্ষেত্রে এই ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে যে, তার লাইসেন্স ঠিক ছিল কিনা, দাহ্য পদার্থের যারা ব্যবসা করেন, বা এই ধরনের গোডাউন বা কেমিক্যাল কারখানা করেন— তাদের যথাযথ ফায়ার ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স ছিল কিনা, সেটা দেখা হচ্ছে। সেগুলো দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন