ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০০ শিক্ষার্থী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০০ শিক্ষার্থী

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান-২০২৫’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা ওই স্মারকে বলা হয়েছে, অনুষ্ঠানে অংশ নেবে গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউট সদস্যরা, যাদের প্রত্যেকেই নির্ধারিত পোশাক ও বাদ্যযন্ত্রসহ জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করবে।

এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত এক প্রজ্ঞাপনে সূত্রে আরও জানানো হয়েছে– অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের নামের তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, জন্মসনদ বা জন্মনিবন্ধনের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি ১৪ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে বলেও জানানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন