ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাকসু নির্বাচনে বিজয়ী ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম

চাকসু নির্বাচনে বিজয়ী ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

চাকসু নির্বাচনে বিজয়ী ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

চাকসু নির্বাচনে বিজয়ী ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এদিকে চাকসু নির্বাচনে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। আর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। এবারে নির্বাচনে ২৬টি পদের মধ্যে শিবির জিতেছে ২৪টিতে। বাকি সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন