ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই বিষয়ে অকৃতকার্য সেই আলোচিত আনিসা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম

দুই বিষয়ে অকৃতকার্য সেই আলোচিত আনিসা

দুই বিষয়ে অকৃতকার্য সেই আলোচিত আনিসা

দুই বিষয়ে অকৃতকার্য সেই আলোচিত আনিসা

এমটিনিউজ২৪ ডেস্ক : মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে সময়মতো পৌঁছাতে না পারা আলোচিত শিক্ষার্থী আনিসা আহমেদ আরিফা ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস—এই দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আনিসার 'গল্প' সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরীক্ষার দিন (২৬ জুন) সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসা পরীক্ষাকেন্দ্রে না গিয়ে মাকে নিয়ে ছুটে যান চিকিৎসকের কাছে। ওইদিন ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাকে চিকিৎসকের চেম্বারে রেখে সকাল ১০টার পর বের হলেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়, ফলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

আনিসা জানিয়েছিলেন, একদিকে ছিল আমার মা, অন্যদিকে পরীক্ষা। আমি জানতাম মা ছাড়া আমার কেউ নেই। তাই মাকে রেখে পরীক্ষা দিতে পারিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন