ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:২৮ এএম

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। কিভাবে তাদের সঙ্গে সমজোতায় আসা যায়।

তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সেইফ এক্সিট নিয়ে কাকে মিন করছে আমার জানা নেই। আমার ঢাকা শহর ও চট্টগ্রাম শহরেও কোন বাড়ি ঘর নেই। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অতএব বিদেশে থাকার কোন ইচ্ছাও নেই। তাই আমার সেইফ এক্সিটের কোন চিন্তাই নাই। এদেশ আমার, আমরা একটা জটিল সময়ে দায়িত্ব নিয়েছি তখন কোন কিছুই ঠিক ছিলো না। এখন ঠিক আছে সবকিছু।

এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন