ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা না, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: সাখাওয়াত হোসেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম

আমরা না, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: সাখাওয়াত হোসেন

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতি সচল রাখছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বিআইআইএসএস’র অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। সাখাওয়াত বলেন, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে রিবিল্ড করেছে। সেসব দেশের ন্যাশনাল লিডাররাও এমনটাই মানছে।

কোনো দেশের বিপক্ষে নন জানিয়ে এই উপদেষ্টা বলেন, প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার ওয়ার হলে আমাদের কী হবে, সেটা মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত, এজন্য দুদেশেরই দুদেশকে প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন