ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন বড় ভাই মাহবুব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন বড় ভাই মাহবুব

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন বড় ভাই মাহবুব

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন বড় ভাই মাহবুব

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম বলেছেন, উপদেষ্টা মাহফুজ যদি সরকার হতে পদত্যাগ করেন; তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন।

শনিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে ‘জনতার উঠান বৈঠক’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বেঠকের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টার ভাই মাহবুব আলম বলেন, মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন; তাহলে এনসিপি থেকে নির্বাচন করবেন। রামগঞ্জের মানুষ আশা করছে—মাহফুজ এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করুক। ‘রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন মাহফুজ, সেগুলো ধারাবাহিকতা বজায় রাখবেন’ বলে উল্লেখ করেন মাহবুব আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন–পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহ প্রমুখ। উঠান বৈঠক শেষে পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করেন মাহবুব আলম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন