ঢাকা   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনে অপপ্রচার ঠেকাতে টিকটক প্রতিনিধিদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

নির্বাচনে অপপ্রচার ঠেকাতে টিকটক প্রতিনিধিদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের বিষয়ে আলোচনা করতে ছোট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার বিকালে ঢাকায় নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম উপস্থিত ছিলেন।

ইসি কর্মকর্তারা জানান, মূলত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে টিকটক প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাতের প্রধান উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কোনো ধরনের মিথ্যা বা বিদ্বেষমূলক অপপ্রচার না করা হয়, সে বিষয়টি নিশ্চিত করা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন