ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দলের নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে মো. তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

দলের নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে মো. তারেক রহমান

দলের নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে মো. তারেক রহমান

দলের নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে মো. তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।

নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’

তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন