ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আ.লীগের পক্ষে মিছিল করলে এক ইঞ্চিও ছাড় নয়’- প্রেস সচিব

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

‘আ.লীগের পক্ষে মিছিল করলে এক ইঞ্চিও ছাড় নয়’- প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সতর্ক করে বলেছেন, ফ্যাসিস্ট লিডারের প্ররোচনায় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে মিছিল বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নিতে চেষ্টা করে, তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সভা, মিছিল বা অন্যান্য কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মানুষকে হত্যা করার মামলা রয়েছে। তিনি ঢাকার ‘বড় কসাই’ বা ‘বুচার অব বেঙ্গল’ হিসেবে পরিচিত। এছাড়া, তিনি ভারতে বসে কী করছেন এবং কী নির্দেশ দিচ্ছেন তা সরকারের মনিটরিংয়ে রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন