পোশাকশ্রমিকের বিক্ষোভ-অবরোধ চলাকালে নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠক ও আলোচনার পর আজই মজুরি বোর্ড ঘোষণার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।





