ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান

সেমিনারে মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান তাজউদ্দীন আহমদকে সরিয়ে দিয়ে সরকারে যুক্ত হন। পরে সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সংবিধানের প্রথম পরীক্ষা জাতীয় নির্বাচনেই ব্যর্থতা দেখা দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ বিরোধী দল ছাড়া গঠিত হয়েছিল, যা গণতন্ত্রের জন্য অসম্মানজনক।

সাঈদ খান বলেন, বঙ্গবন্ধু নিজে এসব করতে বলেননি—এমন যুক্তি দেওয়া হলেও নিজ দলের লোকজনের অপকর্ম ঠেকাতে না পারা এবং দলের লাগাম টেনে ধরতে না পারা তাঁর ব্যর্থতা।

আবু সাঈদ খান আরও বলেন, দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়। এর ফলে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ। তিনি বলেন, জাদুঘর এমন একটি পরিসর তৈরি করতে চায়, যেখানে ভিন্নমতের মানুষ একই মঞ্চে নিজেদের কথা তুলে ধরবেন। সবার বক্তব্য শুনে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না।

এহ্‌সান মাহমুদ বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সময়কালে রাষ্ট্রীয় নির্দেশে সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন দেশে একটি টেলিভিশন ও চারটি দৈনিক পত্রিকা ছিল, যেগুলো সরকার নিয়ন্ত্রিত ছিল বলে তিনি উল্লেখ করেন। ওই সময়ে নির্বাচনের অনিয়ম ও তথ্য গোপনের বিভিন্ন ঘটনাও আলোচনায় তুলে ধরেন তিনি। এই সময়টার দেশের গণতান্ত্রিক সংকটের ইতিহাস পর্যালোচনা করা জরুরি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের গণতান্ত্রিক অভিযাত্রার পথ নির্ধারণে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন