আমু ও শাজাহান ছাড়া এই মামলায় অন্য যাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম। এদের মধ্যে মির্জা আজম ছাড়া অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।





