ঢাকা   রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মৎস্য ও প্রাণিসম্পদকে পৃথক মন্ত্রণালয় করাসহ ভ্যাবের ১৫ দাবি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদকে পৃথক মন্ত্রণালয় করাসহ ভ্যাবের ১৫ দাবি

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদকে পৃথক মন্ত্রণালয় করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)। সোমবার (১৬ নভেম্বর) ভ্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো অন্যতম দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রাণিসম্পদ অধিদপ্তরকে কৃষির সাব সেক্টর হতে পৃথক করে পূর্ণাঙ্গ সেক্টর করতে হবে। প্রাণিসম্পদ সেবাকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করা, সকল ভেটেরিনারি হাসপাতালে দুই শিফট চালু করা (সকাল ৮টা হতে বিকেল ২টা এবং বিকেল ২টা হতে রাত ৮টা পর্যন্ত)। প্রাণিজ পণ্য দুধ, ডিম, মাংস উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং বাজার নিয়ন্ত্রণের জন্য বিপণন উইং গঠন করতে হবে। জলবায়ু সহিষ্ণু খামার স্থাপন এবং জাত উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে হবে। খামারভিত্তিক কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য খামারিদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করতে হবে।

খামারিদের জন্য পশু বিমা চালু করাসহ অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি মডেল) মাধ্যমে অঞ্চলভিত্তিক ফিডমিল ও হ্যাচারি স্থাপন, বড় ডেইরি ও পোলট্রি ফার্ম, ৮টি বিভাগে ৮টি ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন এবং চলমান হ্যাচারীগুলোর আধুনিকায়ন করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন, রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত পশুপালন এবং উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাত নিশ্চিত করতে হবে। সকল প্রাণীর স্বাস্থ্যসেবা ও প্রাণিকল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাণীর বিলুপ্তিরোধে জাত সংরক্ষণ ও বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কৃষির সাব সেক্টর থাকতে চাই না। সরকারের বরাদ্দের বড় অংশ কৃষিতে দেওয়া হয়। প্রাণিসম্পদ খাতে বরাদ্দ কম দেওয়া হয়। প্রাণিসম্পদের পৃথক মন্ত্রণালয় হলে এ খাতে সরকারের মনোযোগ বাড়বে।’ কৃষক কার্ডের আওতায় খামারিদের না এনে আলাদা খামারি কার্ড দেওয়ারও দাবি জানিয়েছেন ভ্যাবের এই নেতা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন