ঢাকা   রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন, সংসদে আখতারের অভিযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন, সংসদে আখতারের অভিযোগ

প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। এই প্রকল্প বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে আখতার হোসেন এ অভিযোগ করেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আখতার হোসেনের প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে সংসদ সদস্য নোটিশ দিলে সঠিক উত্তর দেওয়া হবে।

সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, অনুমোদন পাওয়া চীনের সিএনইই কোম্পানি দৈনিক ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার দাবি করেছে। অথচ বর্তমানে দেশে থাকা দুটি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার।

আখতার হোসেন বলেন, বিদ্যমান দুটি টার্মিনালের কাজের মেয়াদ শেষ হলে সেগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদ বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু চীনের সিএনইই কোম্পানিকে অতিরিক্ত মূল্যে দেওয়া নতুন টার্মিনালটি ১৫ বছর পরও বাংলাদেশের মালিকানায় ফিরবে না।

এনসিপির সংসদ সদস্য আরও বলেন, চীনা কোম্পানিটি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের পক্ষে একটি কোম্পানিও প্রস্তাব দিয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।

আখতার হোসেনের অভিযোগ, নতুন টার্মিনাল নির্মাণে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে দেশের অর্থ অপচয়ের পাশাপাশি অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি জানতে চান, অতিরিক্ত ব্যয়ে সিএনই কোম্পানিকে দেওয়া প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন