ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নারীশিক্ষার প্রসার এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করতে নিজেই সেগুলো চালিয়ে পরখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক ধরনের নমুনা বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন এবং এগুলোর গুণগত মান ও টেকসই দিক পর্যবেক্ষণ করেন।

কারা পাবে এই বাইসাইকেল?

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় সারা দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ছাত্রীদের মধ্যে মোট ৩ লাখ বাইসাইকেল বিতরণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রতিটি শ্রেণিতে বার্ষিক ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাম ও মফস্বল অঞ্চলের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের পথ সুগম করা, শিক্ষায় উৎসাহ বৃদ্ধি এবং মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার কমিয়ে আনতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন