ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মারক নিয়ে বৃহৎ প্রদর্শনী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মারক নিয়ে বৃহৎ প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিবিজড়িত নিদর্শন নিয়ে দেশের বৃহত্তম স্মারক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রোববার) জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।

সংবাদ সম্মেলনে এহ্সান মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি জাগরূক রাখতে এ আয়োজন করা হচ্ছে। জাদুঘরের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জুলাই জাদুঘরের মহাপরিচালক বলেন, স্থানসংকুলানের অভাবে জাদুঘরের গ্যালারিতে সব স্মৃতিস্মারক একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হচ্ছিল না। এবারের আয়োজনের মাধ্যমে সব নিদর্শন দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাঁদের হত্যা করেছিল, যাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাঁদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব

মহাপরিচালক আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও এ প্রদর্শনীর বিশেষ গুরুত্ব রয়েছে। শহীদদের স্মৃতিস্মারক শুধু তাঁদের আত্মত্যাগের স্মারক নয়, বরং সেই সময়ের নির্মম ঘটনাপ্রবাহেরও গুরুত্বপূর্ণ সাক্ষ্য।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা হাসান ইনাম ও আবু বকর সাঈম উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন