ঢাকা   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার, চিকিৎসা চলছে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার, চিকিৎসা চলছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কামাসিদ এলাকায় রাস্তার পাশ থেকে আহত একটি সোনালী হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাথমিক চিকিৎসার পর হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য সেটিকে জানকীছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টায় কামাসিদ এলাকায় রাস্তার পাশে আহত হনুমানটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা হনুমানটির মুখে পানি দেন।

প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে আহত হনুমানটিকে স্থানীয় বাসিন্দা হাজী মো. কুরুশ মিয়ার বাড়িতে নেওয়া হয়। হাজী মো. কুরুশ মিয়া পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পর্যবেক্ষণের পর তাঁরা প্রাণীটিকে সোনালী হনুমান হিসেবে শনাক্ত করেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আহত হনুমানটির চিকিৎসা চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন