ঢাকা   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ল

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ এর প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন