ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি’

‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি’

‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি’

এমটিনিউজ২৪ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন। 

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তবে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা তা এড়িয়ে গিয়ে বলেন, ‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি।’

এ সময় তিনি বলেন, ‘টিটিসিতে এতো নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। এমনিতেই রাজশাহীতে আসলে মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি। ’ 

এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, সামনে নির্বাচন...। তখনই তা এড়িয়ে গিয়ে উপদেষ্টা বলেন, ‘ওইগুলো ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। এসব ব্যাপারে আমার...। আগামীকাল লিগ্যাল অফিসে যাব, কোর্টে। এই দুইটা কাজে আসছি। পরে কথা হবে। ’ 

এ সময় উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন