ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সবচেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

সবচেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

সবচেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

সবচেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ওপেনার অভিষেক শর্মা। সবচেয়ে কম ম্যাচ খেলে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করেন ভারতীয় এই তরুণ ওপেনার। 

শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি এই ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। 

গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।   

অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন