ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্দেশনা জারি, যা বাধ্যতামূলক করা হয়েছে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

নির্দেশনা জারি, যা বাধ্যতামূলক করা হয়েছে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

নির্দেশনা জারি, যা বাধ্যতামূলক করা হয়েছে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

 নির্দেশনা জারি, যা বাধ্যতামূলক করা হয়েছে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রম করেছে তাদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

 এতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি আয় বছরে যে সব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন বিল হতে উৎসে আয়কর কর্তনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন