ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকায় নামছে শীতের আমেজ, তাপমাত্রা কমে ২০ ডিগ্রি সেলসিয়াস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

ঢাকায় নামছে শীতের আমেজ, তাপমাত্রা কমে ২০ ডিগ্রি সেলসিয়াস

দেশজুড়ে শীতের আগমনী বার্তা মিলছে, রাজধানী ঢাকাতেও পড়ছে ঠান্ডার ছোঁয়া। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে নগরজুড়ে। বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের আকাশ থাকবে পরিষ্কার। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য পরিবর্তনসহ প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানায় দপ্তরটি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে। অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে, তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন