ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রশিবিরের ব্যানার টাঙানো হলো আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

ছাত্রশিবিরের ব্যানার টাঙানো হলো আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে

ছাত্রশিবিরের ব্যানার টাঙানো হলো আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে

 ছাত্রশিবিরের ব্যানার টাঙানো হলো আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

এরমধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘জুলাইযোদ্ধা সংসদের’ ব্যানার টাঙাতে দেখা গেছে। এ ছাড়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিল।

বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগের করা নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ১৭ তারিখের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।

এক পর্যায়ে ভবনের ভেতরের পরিত্যক্ত আসবাব একসঙ্গে করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন