ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চালের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

চালের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন!

চালের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন!

চালের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন!

এমটিনিউজ২৪ ডেস্ক : এশিয়ায় চালের বাজারে চাহিদা কমতে শুরু করেছে। বিপরীতে নতুন মৌসুমের সরবরাহ বেড়েছে। এতে থাইল্যান্ডে চালের দাম ১৮ বছরের সর্বনিম্নে নেমেছে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় দাম কম থাকার কারণে দেশটির কৃষকরা ধান আবাদ কমাতে পারেন। বৃহস্পতিবার থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৩৫ ডলার, যা আগের সপ্তাহের ৩৩৮ ডলারের তুলনায় কম। ভারত অনেক কম দামে চাল সরবরাহ করায় বিদেশি ক্রেতারা এখন সামান্য পরিমাণে থাই চালই কিনছেন। বর্ষা মৌসুমের শেষের নতুন সরবরাহও দাম কমার একটি কারণ।

ভারতের বাজারেও নতুন ফসলের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৪৪-৩৫০ ডলার, আতপ চালের দাম ৩৫০-৩৬০ ডলারে স্থিতিশীল। ভিয়েতনামে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৪১৫-৪৩০ ডলারে থাকলেও বিক্রি কম হয়েছে। চলতি বছর ভিয়েতনাম থেকে চাল রফতানি ৮৮ লাখ টনে পৌঁছতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সরবরাহ বৃদ্ধির সঙ্গে কম চাহিদার কারণে এশিয়ায় চালের দাম আরও কমার প্রবণতা থাকতে পারে। সূত্র : বিজনেস রেকর্ডার

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন