ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড হয়েছে: ডিএমপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড হয়েছে: ডিএমপি

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে, বলেও জানান তালেবুর রহমান।

এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন