ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:২১ এএম

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর আসাদগেট সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ঢাকার বিচারক অরুণাভা চক্রবর্তী। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও চশমা ঘটনার পরদিনই উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৯ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বিচারক অরুণাভা চক্রবর্তী পায়ে হাঁটার সময় আসাদগেট ওভারব্রিজের নিচে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা হুমকি দিয়ে তার রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও ব্যবহৃত চশমা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান শুরু করে। পরদিন ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার আশপাশ থেকে মো. জুয়েল (৩৩) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার কাছ থেকেই উদ্ধার করা হয় বিচারকের মোবাইল ফোন, চশমা এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত লোহার রড।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিচারকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সব মালামাল উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন