ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। সংলাপ ২৫ নভেম্বর মঙ্গলবার। সকাল বিকাল দুইভাগে এ সংলাপ হবে।

এর মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৪০টি সংস্থার সঙ্গে বসবে ইসি। আর একইদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ৪১টি সংস্থার সঙ্গে বসবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন