ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যা লেখা ছিল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশের পাশে থাকা চিরকুটে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ এএম

যা লেখা ছিল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশের পাশে থাকা চিরকুটে

যা লেখা ছিল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশের পাশে থাকা চিরকুটে

যা লেখা ছিল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশের পাশে থাকা চিরকুটে

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা থেকে আল-আমিন হোসেন রায়হান (৩২) নামে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার লাশের পাশে একটি চিরকুট পেয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রায়হান কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডের ই-ব্লকের ৩১৮ নম্বর বাসার চিলেকোঠায় থাকতেন।

পুলিশ জানায়, বসুন্ধরার ওই বাসার চিলেকোঠার রুমটিতে একাই থাকতেন রায়হান। গতকাল রাতে রুমের দরজা বন্ধ দেখে বাড়িটির দারোয়ান বিকল্প চাবি দিয়ে রুম খুলে ভেতরে ঢুকে দেখেন, জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। পরে থানায় খবর দিলে রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান জানান, রায়হান দুটি বিয়ে করেছিলেন। তার রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা ছিল—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন