ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেউ ইসলাম অবমাননা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে: ধর্ম উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

কেউ ইসলাম অবমাননা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসাইন বলেছেন, বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতায় নেওয়া হবে। আপনারা কেউ দয়া করে আইন হাতে নিবেন না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ আরও বলেছেন, আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসাবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন