ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টিকিটবিহীন ৪৭৩৩ যাত্রীর কাছ থেকে এক দিনে সাড়ে ৮ লাখ টাকা আদায়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:০৩ এএম

টিকিটবিহীন ৪৭৩৩ যাত্রীর কাছ থেকে এক দিনে সাড়ে ৮ লাখ টাকা আদায়

এক দিনে ১৪৬টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৭৩৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ৮ লাখ ৭৭ হাজার ১৭৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৯টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৩৪ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৭৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৫২১ টি টিকিট যাচাই করা হয়।

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৭টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৬৯৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৮১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৬১৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪২৫ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ৭৯১টি টিকিট যাচাই করা হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন