ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফল প্রকাশ হল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:২৪ এএম

ফল প্রকাশ হল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪২ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৯২০ জন নিয়োগ পাবেন।

অন্য ক্যাডারের নিয়োগ সংখ্যা হলো- প্রশাসন ২৭৪ জন, পররাষ্ট্র ১০ জন, পুলিশ ৮০ জন, আনসার ১৪ জন, পরিবার পরিকল্পনা ৪৯ জন, মৎস্য ২৬ জন এবং গণপূর্ত ৬৫ জন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়। সেখানে মোট ৫৪৫ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এদিকে বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়।

একই দিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিসিএসে স্বাস্থ্য ও প্রশাসনে মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ পাবেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন