ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

তিনি জানান, বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। গত শুক্রবার গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন