ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদার অসুস্থতায় কাঁদছে দেশ, হাসিনার নাম নেয়ার মতো মানুষ নেই: রাশেদ খান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

খালেদার অসুস্থতায় কাঁদছে দেশ, হাসিনার নাম নেয়ার মতো মানুষ নেই: রাশেদ খান

খালেদার অসুস্থতায় কাঁদছে দেশ, হাসিনার নাম নেয়ার মতো মানুষ নেই: রাশেদ খান

খালেদার অসুস্থতায় কাঁদছে দেশ, হাসিনার নাম নেয়ার মতো মানুষ নেই: রাশেদ খান

এমটিনিউজ২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সারাদেশের মানুষ আজ অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদলেও শেখ হাসিনার জন্য কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাকে বারবার কারাগারে নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদদপুষ্ট হাসিনা সরকার। তার অসুস্থতায় দেশবাসীর চোখে পানি। অথচ ফ্যাসিস্ট হাসিনা পলাতক। তার জন্য দোয়া করা তো দূরের কথা, কথা বলার মতো মানুষ হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। গণতন্ত্র ও ভোটাধিকারের অগ্রসেনানী তিনি। আওয়ামী লীগ, শেখ হাসিনা ও ভারতীয় চক্রান্তের পরও তিনি দেশ ছেড়ে যাননি। আজ হাসিনা পলাতক, দেশে তার নাম নেয়ার মতো মানুষ নেই।”

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা প্রসঙ্গে রাশেদ খান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু তারা বিদেশিদের খুশি করতে বন্দরের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে, যা জনগণ মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, “চাঁদাবাজির অজুহাতে বিদেশিদের হাতে বন্দর দেয়া যাবে না।”

সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, তারা কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন এবং নানা ধরনের দুর্নীতি করছেন। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, এসব দুর্নীতির তদন্ত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে জোড়াদহ বাজার এলাকায় গণসংযোগ করেন রাশেদ খান। অনুষ্ঠানে জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন