ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘ঈমানি দায়িত্ব’: জামায়াত সেক্রেটারি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম

খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘ঈমানি দায়িত্ব’: জামায়াত সেক্রেটারি

খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘ঈমানি দায়িত্ব’: জামায়াত সেক্রেটারি

খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘ঈমানি দায়িত্ব’: জামায়াত সেক্রেটারি

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘নৈতিক ও ঈমানি দায়িত্ব’। 

রোববার (৩০ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত আমিরের পক্ষ থেকে তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন।

খালেদা জিয়ার সঙ্গে দেশের জনগণের রাজনীতির সম্পর্ক, আন্দোলনের সম্পর্ক থাকার কথা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার জন্য শুভকামনা ও দোয়া জানাতে এসেছেন তুলে ধরে তিনি বলেন, দেশবাসীকে বলব, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে, তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন