ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৪০৩ টাকা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৪০৩ টাকা

এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৪০৩ টাকা

এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৪০৩ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম রবিবার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ মঙ্গলবারও (১ ডিসেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন