ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘গত কয়েকদিনে মেট্রো লাইনে ৭টি ককটেল পাওয়া গেছে’: ডিএমটিসিএল এমডি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

‘গত কয়েকদিনে মেট্রো লাইনে ৭টি ককটেল পাওয়া গেছে’: ডিএমটিসিএল এমডি

গত কয়েকদিনে মেট্রো লাইনের উপর ৭টি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ফারুক আহমেদ বলেন, মানুষের হিউম্যান সাইডটা বাড়াতে হবে। আপনি যদি হিউম্যান সাইড না বাড়ান তাহলে আমি যতই সিকিউরিটি ইনফোর্সমেন্ট করি না কেন, সেটি কখনো কার্যকর হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গত সপ্তাহে ট্র্যাকের উপর ড্রোন পড়েছে। গত কিছুদিনে টোটাল সাতটা ককটেল পাওয়া গেছে। আমরা জনগণের সচেতনতার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পজিটিভ কিছু লিখুন। এই সম্পদটা শুধু ডিএমটিসিএল এর না। এই সম্পদটা আমাদের সবার। আমরা যেন এটা রক্ষা করতে পারি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন