ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন নেই: অ্যাটর্নি জেনারেল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদন প্রয়োজন নেই। আজ (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তী সরকার গঠন বৈধ ঘোষণা রায় বহাল রাখার পর তিনি এই মন্তব্য করেন।

আসাদুজ্জামান বলেন, “সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকার নিশ্চিত করতে আদালতের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। এখানে গণঅভ্যুত্থানের বৈধ বা অবৈধতার প্রশ্ন নেই। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার—বিজয়ী জনতার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হয়েছে, তাই এটি কোনোভাবে প্রশ্নের মুখে পড়বে না।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত দিয়েছে। রাষ্ট্রপতি যদি মতামত নিতে পাঠান, তখন তা তৎকালীন আপিল বিভাগ সম্পন্ন করেছে। এটি কোনো শুনানি বা জাজমেন্ট নয়।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন