ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসাদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না। এছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন