ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়াকে দেখতে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়াকে দেখতে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এক ঘণ্টার অধিক সময় পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন।

সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফে অংশ নেন তিনি। তবে এ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল অসুস্থতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন