ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো বাংলাদেশ

ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ ও গ্রানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথ উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেস সচিব।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন