ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ আমাদের সিংহহৃদয় হাদি ফিরবে। 

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে। আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনী।

সহকর্মীদের বরাত দিয়ে তিনি লেখেন, সে (হাদি) গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সাথে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নীচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে।

অশ্রসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরো বির্দীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ। সেটা বর্ণনা করার ভাষা আমার নাই বলেও জানান তিনি। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন