ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী

মহান বিজয় দিবস উপলক্ষে আসন্ন এক ব্যতিক্রমী ও গৌরবময় উদ্যোগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে। রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত ওই পোস্টে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।

এই ঐতিহাসিক প্যারাট্রুপিংয়ে অংশগ্রহণকারী ৫৪ জনের একজন আশিক চৌধুরী। তিনি প্যারাট্রুপিংয়ের সময় ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরিধান করবেন। বিজয়ের দিনে এই প্রতীকী উদ্যোগকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় এই আয়োজনকে উৎসর্গ করা হচ্ছে। একই সঙ্গে মহান বিজয় দিবসে দেশবাসীর কাছে ওসমান হাদির আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগকে দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা একদিকে যেমন জাতীয় গৌরবের প্রতীক, তেমনি অন্যদিকে একটি মানবিক বার্তাও বহন করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন