ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবন, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতের জন্য প্রদর্শকের ভূমিকা পালন করবে।

আগামী ২৭ ডিসেম্বর দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন